১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ঢাকা শহরের বনানী থানার অন্তর্ভুক্ত মহাখালী এলাকায় ১১ একর আয়তন জুড়ে অবস্থিত ছিল জিন্নাহ কলেজ। স্বাধীনতার পর কলেজটির নাম সরকারি তিতুমীর কলেজ নামে পরিবর্তন করা হয়।
প্রতিষ্ঠাকালী সময়ে শুধুমাত্র উচ্চমাধ্যমিক শ্রেণি
বিদ্যমান থাকলেও ১৯৯৮ সালে উচ্চমাধ্যমিক শ্রেণি বাতিল করে শুধুমাত্র স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু
করা হয়।
বর্তমানে বিজ্ঞান , কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার এই তিনটি অনুষদে মোট ২২ টি বিভাগে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
প্রতিটি বিভাগের নিজস্ব গ্রন্থাগার থাকলেও কলেজটিতে রয়েছে ২০,০০০ এর অধিক বই সম্বলিত একটি কেন্দ্রীয় গ্রন্থাগার।
কলেজটিতে ছাত্র-ছাত্রীর জন্য ৫টি আবাসিক হল রয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে ৯টি বাস।
এবং সরকারী তিতুমীর কলেজে প্রায় ২২ টিরও অধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে৷
কলেজটিতে ২জন ডীন সহ ২২৫ এর বেশি শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ, ২৫০ এর
বেশি প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং প্রায় ৩৫০০০ শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে এই কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও ২০২৫ সালের জানুয়ারিতে এই অধিভুক্তি বাতিল করা হয়।
প্রিয় দরশক আজ এই পর্ন্তই । ভিডিওটি ভাল লাগলে একটা সাবস্ক্রাইব
আশা করব। আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।
No comments:
Post a Comment