ব্রিটেনের এক সংস্থার বরাতে জানা যায় Disease X: ডিজিজ-এক্স কেড়ে নিতে পারে পাঁচ কোটি বা তারও বেশী মানুষের জীবন।
বেশ কিছুদিন ধরে অজানা এক রোগের কথা সবার মুখে মুখে, যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে বিশ্বের সবখানে। যা ২০২০ সালের করোনার কিংবা তার চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন। এই আতঙ্ক নিয়ে এবার সবাই মুখ খলেছেন বিশ্ব ইকোনমিক ফোরামে।
বিশ্ব নেতাদের আলোচনায় উঠে এসেছে এই অজানা
ভাইরাসের কথা। প্রসঙ্গত, রোগটির নামকরণ করা হয়েছে 'ডিজিজ-এক্স'! এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অধানম ঘেব্রেইসুস সতর্ক করে বলেছেন, এই ডিজিজ-এক্স মহামারি ছড়াতে পারে। যা করোনার চেয়েও ২০ গুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে!
বিজ্ঞানী জিন-জ্যাকাস মুয়েম্বি ১৯৭৬ সালে প্রথম ইবোলা ভাইরাস চিহ্নিত করেছিলেন। তিনিই এবার এই ডিজিজ-এক্সের কথা সামনে এনেছেন। তিনি বলছেন, করোনার থেকেও মারাত্মক হতে পারে ডিজিজ-এক্স।
ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের মতে ডিজিজ এক্স কম্পক্ষে পাঁচ কোটি বা আরও বেশি মানুষের জীবন কেড়ে নিতে পারে। এই ভাইরাসের ভয়াবহতা ১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লু মহামারির তথ্য তুলনা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে ইবোলা ভাইরাসের জিনের গঠনে জেনেটিক মিউটেশন ঘটে এই নতুন ধরনের ভাইরাল স্ট্রেনের জন্ম হতে পারে।
No comments:
Post a Comment